শিরোনাম
◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৬ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১২ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত

ডেস্ক রি‌পোর্ট: মতপার্থক্য দূর করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রোববার বৈঠক করেছেন কওমি ধারার সাতটি ইসলামি দলের নেতারা।

ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে তারা ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ---- বি‌বি‌সি বাংলা

রোববার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

যেসব দলের নেতারা বৈঠকে অংশ নেন তাদের মধ্যে রয়েছে - ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

নতুন যে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, সেখানে দুই দিনের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম হেফাজতে ইমলামের মহাসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

  • সর্বশেষ