শিরোনাম
◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

আগামী ১ অক্টোবর থেকে দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান। আকাশসীমার অনুমতি জটিলতা কাটায় পর ইউরেনিয়ামের এই চালান পাঠাচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন চ্যানেল টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

উৎপাদনে গেলে এক-দেড় বছর পর পুরোটা না বদলে কয়েকটি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল (পরিবর্তন) করতে হয়। সে অনুযায়ী বাড়তি সেই জ্বালানির প্রথম চালান দেশে আসার কথা ছিল গত ২৪ সেপ্টেম্বর। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসে। এসব দেশের সবার আকাশসীমার অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়ামের চালানের ফ্লাইটটি আটকে যায়। তবে নতুন করে সেই অনুমোদন মেলায় আগামী ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, আকাশসীমার অনুমতি জটিলতা কাটায় ১ তারিখ থেকে জ্বালানি আসছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি বাল্বে জটিলতা কাটাতেও পদক্ষেপ নেয়া হয়েছে। সব ঠিক থাকলে দ্রুতই উৎপাদনের দিকে যাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। সূত্র: চ্যানেল 24

  • সর্বশেষ