শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে অপহরণের ৩৪ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় অপহরণকারী মোঃ সোহেল রানা(২২) কে আটক করা হয়।

[৩] বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানা পুলিশের সহায়তায় পটুয়াখালী ২নং ব্রীজ এলাকায় থেকে পালানোর সময় মির্জাগঞ্জ থানার এসআই মো. সাইদুল ইসলাম মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। সোহেল পটুয়াখালীর সদর টাউন কালিকাপুর এলাকার মো. আ. হাই এর ছেলে।

[৪] এব্যাপারে মেয়েটির বাবা মির্জাগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মো. শামীম আহমেদ গত ৯ ই মার্চ পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন।মামলা সূত্রে জানাযায়, মেয়েটি ভিকাখালী ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী।

[৫] ছেলেটি প্রায় সময়ই ভিকাখালী এলাকায় এসে মেয়েটিকে কু- প্রস্তাব দিত।এতে রাজি না হওয়া, গত ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়া পথে সোহেলসহ ২/৩ জন মেয়েটির মূখ চেপে চোরপূর্বক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

[৬] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আপহরণকারী আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অপহৃত মেয়েটিকে আদালতে সোপর্দ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়