শিরোনাম
◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস ◈ গোপন ফুটেজে উন্মোচিত কেলেঙ্কারি, পদ হারান যেসব বিশ্বনেতা ◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব ◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী! ◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬৭ জন ছাড়পত্র দিয়েছে স্থাস্থ্য বিভাগ

রাঙ্গামাটি প্রতিনিধি : [২] রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬৭ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

[৩] রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের মোবাইল টিম করোনা প্রতিরোধে গভীর রাত পর্যন্ত রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনের বাড়ি বাড়ি গিয়ে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন।

[৪] রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলাসহ রাঙ্গামাটি পৌর শহরে প্রায় ১৭টি টিম কাজ করছে। কোথাও কোনো খবর পেলে স্বাস্থ্য কর্মীরা দ্রুত পৌছে যাচ্ছে সেখানে। সোমবার পর্যন্ত জেলার তথ্য অনুসারে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের হোম কোয়ারেন্টাইনসহ করোনা বিষয়ক তথ্যাদির দায়িত্বে থাকা ডাঃ মোঃ মোস্তাফা কামাল জানান,করোনা ঠেকাতে রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হলেও ৬৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। রাঙ্গামাটি জেলার ১০ উপজেলাসহ রাঙ্গামাটি পৌর শহরের প্রায় ১৭ টিম কাজ করছে। কোথার কোন খবর পেলে স্বাস্থ্য কর্মীরা দ্রুত পৌছে যাচ্ছে সেখানে।

[৫] তিনি আরো বলেন,বাঘাইছড়িতে সন্দেহভাজন একটি পরিবারের ৪জনকে হোম কোয়ারেন্টাইনে ও ১২টি পরিবারকে বিশেষ পর্যবক্ষেনে রাখার ও সরকারী নির্দেশনায় মানতে বাধ্য করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়