শিরোনাম
◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমতি পেলে তিনদিনেই পিপিই বানাতে শুরু করতে চান বুয়েট অধ্যাপক, মাত্র ৩৫০ টাকায়

লাইজুল ইসলাম: [৩] সোমবার বিকেলে বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বানানো বিষয়ে দুটি গার্মেন্টেসের সঙ্গে আলোচনা চলছে। তাদের হাতে আগামীকাল ডিজাইন দেওয়া হবে। তারা দেখে এপ্রুভ করলে ও সরাকরের অনুমতি পেলে কাজ শুরু করা যাবে।

[৪] মাকসুদ হেলালী বলেন, শুরুর দিকে কয়েকটি গার্মেন্টেসের সঙ্গে আলোচনা হয়েছিলো। কিন্ত পরে তা আর হয়নি। এখন আবার দুটি গার্মেন্টেসের সঙ্গে আলোচনা চলছে। হয়তো দুই বা তিন দিনের মধ্যেই পিপিই বানানো কাজ শুরু করা যাবে।

[৫] অধ্যাপক বলেন, এক একটি পিপিই কাপড় লাগে দুই গজ, চেইন প্রয়োজন হয় দুই জোরা। আর বানানোর খরচ। সব চেয়ে ভালো কাপড় ও ভালো চেইন কিনতে খরচ হবে আড়াইশো টাকার কম। এক একটি পিপিই বানাতে একজনের সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। কয়েকজন মিলে কাজ করলে সময় আরো কম লাগবে।

[৬] এক হাজার পিপিই তৈরি করে ফ্রি বিলিয়ে দিবেন মানুষের মধ্যে। এরজন্য তিনি কোনো লাভের বা সাহায্যের চিন্তা করছেন না। তবে এর থেকে বেশি কাউকে বানিয়ে দেওয়া সম্ভব হবে না। সামর্থের বাইরে বলেও জানান তিনি। তবে কেউ যদি চায় তাহলে এই ফর্মূলা নিয়ে কম খরচে পিপিই বানাতে পারেন।

[৭] বুয়েটে পরিবারের কয়েকজন এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসারত রয়েছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দিনরাত ঘরের মধ্যে থাকতে বলা হলেও বিভিন্ন প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে। এতে করে করোনাভাইরাসের আক্তান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে নিরাপদে থাকতে বাজার থেকে কাপড় এনে পরিবারের সদস্যদের জন্য পাঁচটি পিপিই তৈরি করেছি।

  • সর্বশেষ