শিরোনাম
◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’ ◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার থেকে সংসদ টিভিতে বিষয় ভিত্তিক ক্লাস শুরু

আব্দুল্লাহ মামুন:[২] বিশ্বব্যাপি করোনাভাইরাসের ব্যাপোকতা রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ‘সংসদ টেলিভিশনে’ ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয় ভিত্তিক কার্যক্রম প্রচার হবে। এটুআইয়ের সহায়তায় ২৯ মার্চ থেকে এ কার্যক্রম শুরু করা হবে।

[৩] মাউশি অধিদফতরের ওয়েবসাইটে বিস্তারিত ক্লাস সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি শ্রেণির দুটি করে ক্লাস স¤প্রচার করা হবে। ক্লাসের ব্যাপ্তি হবে ২০ মিনিট। সকাল ৯টা ৫ মিনিটে ক্লাস শুরু হবে। ক্লাস শেষ হবে দুপুর ১২ টায় ।

[৪] প্রতিদিন ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।পরবর্তী ক্লাস রুটিন আগামী ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

[৫] মাউশি অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক জানান, পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা আলাদা খাতায় তারিখ অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করবে। স্কুল খোলার পর স্ব স্ব স্কুলের শিক্ষকের কাছে বাড়ির কাজ জমা দিতে হবে।

[৬] শিক্ষা মন্ত্রণালয়ের ‘ব্যানবেইস’, মোবাইল ফোন কোম্পানি ‘রবি’ এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডিওতে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের পাঠদান রেকর্ডিং শুরু হয়েছে।

[৭] দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিতে আগ্রহী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকদের তালিকা আগামী ৩০ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশনা দিয়েছে মাউশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়