শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

ব্যান্ড তারকা জেমস ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন। সব আলোচনার কেন্দ্রেই ছিল শুধু গান ও মঞ্চ। কিন্তু হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন তিনি। এই খবরে যেন তোলপাড় সামাজিক মাধ্যম।

ভক্ত থেকে সহকর্মী—সবাই শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে। একই সঙ্গে অনেকে জানতে চাইছেন—কে এই নামিয়া আমিন?
রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আমিন আনাম। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিনের সঙ্গে ছোটবেলা থেকেই সেখানেই বড় হয়েছেন।

সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবে তার আলাদা পরিচিতিও রয়েছে।

২০২৩ সালে আমেরিকা সফরের সময় মাহফুজ আনাম জেমস-এর সঙ্গে নামিয়ার প্রথম পরিচয় হয় লস অ্যাঞ্জেলেসে। সেখান থেকেই শুরু হয় সম্পর্কের যাত্রা। এরপর বাংলাদেশে ফিরে আসেন জেমস, আর কিছুদিনের মধ্যে ছুটে আসেন নামিয়াও।

advertisement

দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তারা রাজধানীর বনানীতে বসবাস করছেন।

এই সংসারে নতুন আনন্দ যোগ হয়েছে চলতি বছরই। ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে।’

এর আগে জেমস প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী রথিকে। এই সংসারে এক ছেলে দানিশ ও এক মেয়ে জান্নাত রয়েছে—দুজনেই এখন বিশ্ববিদ্যালয় শেষ করে নিজ জীবনে ব্যস্ত। পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে। ২০১৪ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। বেনজীর কন্যাসন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, আর জেমস থেকে যান দেশে—গান ও মঞ্চের টানে। সেখানেই শেষ হয় সেই অধ্যায়।

তৃতীয়বার নতুন জীবনের পথে হাঁটলেন জেমস—স্ত্রী নামিয়া ও নবজাতক পুত্রকে নিয়ে।

 

  • সর্বশেষ