শিরোনাম
◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণঘাতী করোনার সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী

নিউজ ডেস্ক : [২] বৃহস্পতিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকের মাধ্যমে তাকে সচেতনতামূলক বক্তব্য দিতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে তিনি এ কাজ করছেন বলে জানা গেছে।যুগান্তর

[৩] গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ভোটে হেরে যাওয়া ডেইজী এ সময় বলেন, নির্বাচনে হারলেও আমি জনগণের পাশে রয়েছি। জনগণ আমাকে ভোট দেয়ার সুযোগ পায়নি। আমি মনে করি জাতির এই দুর্দিনে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সচেতন হতে হবে।

[৪] সংরক্ষিত আসন ছেড়ে গত সিটি নির্বাচনে সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন ডেইজী। তবে ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে যান তিনি।

[৫] প্রসঙ্গত অতীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া ও নির্বাচনী প্রচারণাকালে ব্যতিক্রমী কার্যক্রমের কারণে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছিলেন ডেইজী।
২০১৮ সালের মার্চে ঢাকার দুই সিটিতে মশা মারতে ‘কামান ব্যবহার’ করে আলোচিত-সমালোচিত হন তিনি। ওই সময় তার মশা নিধনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই তার এমন অ্যাকশনের সমালোচনা করেন।

[৬] ডিএনসিসির ফেসবুক পেজে পোস্ট করা ওই ভিডিও এবং ছবি পোস্ট করে লেখা হয়– প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।

[৭] ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দুপাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়