শিরোনাম
◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগীর সেবা করা রাত জেগে নফল ইবাদতের চেয়ে উত্তম: ডাক্তারদের উদ্দেশ্যে মাওলানা তারিক জামিল

ইসমাঈল আযহার: [২] বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দিন দিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন ডাক্তাররা। জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। এমন পরিস্থিতে ডাক্তারদের আশার বাণী শোনালেন পাকিস্তানের প্রশিদ্ধ আলেম ও ধর্ম প্রচারক মাওলানা তারিক জামিল সাহেব।

[৩] এক ভিডিও বার্তায় তারিক জামিল বলেন, এই সময় সেসব ডাক্তার রোগীদের সেবা দিচ্ছেন তারা অনেক বড় জিহাদ করছেন। পাকিস্তানি ডাক্তারদের উদ্দেশ্য করে তিনি বলেন, এসব ডাক্তারদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই বরং দাওয়াত ও তাবলিগের উসিলায় আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন।

[৪] তারিক জামিল বলেন, রোগীদের সেবা দেয়া, শুশ্রুষা করে তাদের সুস্থ করে তোলা সারা রাত নফল ইবাদের চেয়ে উত্তম। আমাদের ডাক্তারদের চীনাদের মতো সুবিধা নেই, তারপরেও তারা মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ছেন। প্রতিদান স্বরুপ তাদের জন্য রয়েছে অনেক বড় জান্নাত।

[৫] এর আগে শবে মেরাজের রাতে প্রশিদ্ধ এই আলেম পুরো বিশ্বের সবার জন্য দোয়া করেন। তার এই দোয়া থেকে বাদ পড়ার অভিযোগ তোলে পাকিস্তানের ডাক্তাররা। সেই অভিযোগের ভিত্তিতে তিনি ভিডিও বার্তায় এসব কথা বলেন এবং দুংখ প্রকাশ করেন।

[৬] এই আলেম শুধু পাকিস্তানের ডাক্তারদের কথা উল্লেখ করলেও ইসলামে রোগীর সেবা করার ব্যাপারে অনেক গুরুত্ব দেয়া হয়েছে এবং অনেক ফজিলাত বর্ণিত হয়েছে। নবী স. নিজেই রোগীদের সেবা করতেন এবং তার সঙ্গিদের এব্যাপারে  উদ্বুদ্ধ করতেন।

[৭] হজরত আনাস ইবনে মালেক রা. বলেন, রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি খুব ভালোভাবে অজু করল অতঃপর সওয়াবের নিয়তে কোনো মুসলমান রোগীর শুশ্রুষা করল তার ও জাহান্নামের মধ্যে ৭০ বছরের দূরত্ব সৃষ্টি করে দেয়া হবে। আল্লাহ তায়ালা আমাদের রোগীর সেবা করার তাওফিক দান করুন এবং এই পরিস্থিতিতে রোগীর সেবাদানকারী ডাক্তারদের নিরাপদ রাখুন। আমীন।

সূত্র: ডেইলি পাকিস্তান, তারিক জামিলের নিজেস্ব ইউটিউব চ্যানেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়