শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে বিদ্যুৎ এর সর্ট সার্কিটে ৬ টি গরু-ছাগল পুড়ে ছাই

জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গা জীবননগর পিয়ারাতলায় বিদ্যুৎ এর সর্ট সার্কিটের আগুনে গোয়ালন্দ ঘরসহ ২টি গরু ও ৪ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা জলিল পাড়ার মানিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কালনা মিয়া ও পরিবার সূত্র থেকে জানা গেয়ে,প্রতি দিনের মতো বৃহস্পতিবা সন্ধ্যায় ২টি গরু, ৪টি ছাগল রেখে পিয়ারাতলা জলিল পাড়ার মানিক তার গোয়ালঘরে তালা দেন।

গভীর রাতে গরুর চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন শুধু গোয়ালঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালন্দ ঘরসহ ঘরে থাকা ২টি গরু ৪টি ছাগল পুড়ে মারা যায়।

মানিক জানান, আমি দিন মজুর মানুষ সম্বল বলতে বাড়ি-ঘর ও গরু, ছাগল গুলো ছাড়া আর তেমন কিছুই নাই। অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে গরু ছাগল গুলো কিনে ছিলেন। সব চলে গেল। বর্তমানে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তাদের পরিবারে অন্তত দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়