শিরোনাম
◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দ্রব্যমূল্য বৃদ্ধি, ৯৯৯ এ ফোন পেয়ে সহযোগীসহ ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

সুজন কৈরী : [২] রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে দোকানি আব্দুল কুদ্দুস এবং তার সহযোগী আবদুর রহিমকে আটক করে মোহাম্মদপুর থানার পুলিশ।

[৩] জাতীয় জরুরী সেবা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর টাউন হল থেকে ক্ষুব্ধ একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা চেয়ে জানান, তিনি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ব্লিচিং পাউডার কিনতে যান। কিন্তু কয়েকটি দোকান ঘুরেও পাননি। অবশেষে এক দোকানে পাওয়া গেলেও এক কেজি বিøচিং পাউডার কেনেন। কিন্তু দোকানি এক কেজি ব্লিচিং পাউডারের দাম ২০০ টাকা দাবি করেন। এক কেজি ব্লিচিং পাউডারের প্রচলিত দাম ১০০ টাকা কেজি। তিনি দাম কমানোর অনুরোধ করলেও দোকানি না শোনায় দাম পরিশোধ করেন। কিন্তু কয়েকটি দোকান পরে আরেকটি দোকানে তিনি দেখতে পান ব্লিচিং পাউডার বিক্রি হচ্ছিল ১০০ টাকা কেজি। তিনি তখন পূর্বের দোকানে ব্লিচিং পাউডার ফিরিয়ে দিয়ে টাকা ফেরত চাইলে দোকানি এবং তার লোকজন খারাপ আচরণ করতে থাকে এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষনিক ভাবে কলারের সঙ্গে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। এরপর থানার এএসআই নজরুল ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দোকানি ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে যান। তারা লক্ষীপুরের রামগঞ্জের অধিবাসী।

[৫] উল্লেখ্য, করোনা আতঙ্কে বাজারে স্বাস্থ্য এবং হাইজিন সামগ্রীগুলো কেনার চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কোন কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে করে মূল্য বৃদ্ধি করছেন।

  • সর্বশেষ