শিরোনাম
◈ আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক ◈ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও) ◈ পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির ◈ সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত ঢাকার হকারদের নিয়ে ◈ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ! ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআইডব্লিউটিএ’তে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে ৩টি সংগঠন

সুজিৎ নন্দী : করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিআইডব্লিউটিএ’তে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে বিআইডব্লিউটিএ’র তিন সংগঠন। আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর যৌথ উদ্যোগে এগুলো বিতরণ করে।

বিআইডব্লিউটিএ’র প্রধান দপ্তরে কর্মরতত ১ হাজার ৫০ জন কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান বিতরণের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। এছাড়া দেশের অন্যান্য নদী বন্দরে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারিদের জন্যও এগুলো পাঠানো হয়।

ভবনের ৯ম তলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, এসময় উপস্থিত ছিলেন সদস্য (অর্থ) নূরুল আলম, সচিব মুহাম্মদ জাফর হাওলাদার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, সিবিএ সভাপতি আবুল হোসেন, কার্যকরী সভাপতি ছারোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক তুষার কান্তি বনিক।

এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছেনা, সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে তিনটি সংগঠন এগিয়ে আসায় তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

  • সর্বশেষ