শিরোনাম
◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরি অবস্থার মধ্যে ক্রিকেট খেলার অপরাধে থানায় ৮ কিশোর

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস প্রতিরোধে দেশবাসীর কাছে সময় চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টা জনতা কারফিউর ডাক দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ক্রিকেট খেলার কারণে ৮ কিশোরকে আটক করেছে ভারতীয় পুলিশ।

[৩] ভারতের কল্যাণ প্রদেশের কালো থালো ময়দান থেকে এই ৮জনকে আটক করার কথা নিশ্চিত করেছে মহত্মা ফুকে চক পুলিশ স্টেশন। তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন পুলিশ কমিনশনার।

[৪] পুলিশের এক মুখপাত্র জানায়, নরেন্দ্র মোদী দেশবাসীর স্বার্থে এই কারফিউ দেখেছিলেন। কিন্তু এই ৮জন সরকারের সেই নির্দেশ মানেনি। কালো থালো ময়দান থেকে তাদেরকে ক্রিকেট খেলার সময় আটক করি আমরা। এদের বিপক্ষে ব্যবস্থা নেয়া হবে।

[৫] করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনের জগত। বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বন্ধ করা হয়েছে। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান সিরিজও।

[৬] পিছিয়ে নেয়া হয়েছে আইপিএল, ভারত-ইংল্যান্ড-শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া সহ সব দেশের ঘরোয়া লিগ। পাকিস্তানে পিএসএলের তিন ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়েছে। বাংলাদেশের আয়ারল্যান্ড সফরও বাতিল হয়েছে কয়েকদিন আগে। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়