শিরোনাম
◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে করোনার চিকিৎসায় নিয়োজিত ৩ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক : [২] অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যেও ফিলিপাইনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলা করে যাচ্ছেন। কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারাও। ইতিমধ্যে দেশটিতে মারা গেছেন তিন চিকিৎসক। খবর আলজাজিরা

[৩] ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, রাজধানী ম্যানিলার তিন পৃথক হাসপাতালে দায়িত্বরত অবস্থায় করোনায় আক্রান্ত হন এই তিন চিকিৎসক। তাদের মধ্যে একজন কার্ডিওলজিস্ট, একজন অ্যানেস্থেসোলজিস্ট এবং একজন অনকলোজিস্ট।

[৪] আরও বেশ কয়েকজন চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আছে বলে সংগঠনটি জানায়। এ ছাড়া কয়েকশ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৫] ফিলিপাইনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ জনে। দেশটিতে মারা গেছে ২৫ জন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ