শিরোনাম
◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ!

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে একজন আইসোলেশনে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ [২] চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি প্রবা‌সি সাব্বির আহমেদ নামে এক যুবককে সদর হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসছে আইডিসিআর এর একটি প্রতিনিধি দল। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই যু্বককে সদর হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। সে জেলার আলমডাঙ্গা থানাপাড়ার আশাদুল ইসলামের ছেলে।
সাব্বিরের পিতা আশাদুল ইসলাম বলেন, গত ১২ মার্চ ইতালি থে‌কে দে‌শে ফির‌লে ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর সাব্বিরকে ছাড়পত্র দেওয়া হয়। পরে ঢাকায় দুই দিন অবস্থানের পর গত ১৪ মার্চ সে আলমডাঙ্গায় আসে। এর একদিন পর (১৫ মার্চ) থেকেই সা‌ব্বির ঠান্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে বাড়ির পৃথক একটি কক্ষে রাখা হয়। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।’ তবে সাব্বিরের বাবার দাবি- তার জ্বর-ঠান্ডা স্বাভাবিক।
হাসপাতালসূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ গত ১২ মার্চ ইতালি থেকে দে‌শে ফি‌রে বাড়ি ফেরার পর ঠাণ্ডা, কাশি ও গলাব্যাথাসহ জ্বরে আক্রান্ত হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দীন সাঈদ ওই যুবকের বাড়ি যান এবং তা‌কে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে ওই যুবককে। স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা থেকে আইডিসিআর এর একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে।

  • সর্বশেষ