শিরোনাম
◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস পরীক্ষায় আমেরিকার জন্য নতুন ওয়েবসাইট তৈরি করছে গুগল

ইয়াসিন আরাফাত : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইন্টারনেট জায়ান্ট অ্যালফাবেট একটি ওয়েবসাইট তৈরি করছে। যেখানে মার্কিন নাগরিকরা দেখতে পারবেন তাদের কোনও রকম করোনাভাইরাসের লক্ষণ রয়েছে কিনা। পাশাপাশি করোনা সংক্রমণের ভয়ে তাদের পরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে কিনা তাও জানাবে এই ওয়েবসাইট। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, এনবিসি

[২] গুগলের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় এই ওয়েবসাইট তৈরির কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, করনার বিস্তার রোধে মার্কিন সরকারের সঙ্গে অংশীদারিত্বে গুগল এক্স ল্যাব একটি হেলফ বিজনেস ইউনিটের সাহায্যে একটি টুল তৈরি করতে চলেছে যেখানে কোভিড ১৯-এর পরীক্ষা প্রয়োজন কিনা তা জানা যাবে।তবে কবে নাগাদ এই ওয়েবসাইটটি চালু হবে সে সম্পর্কে নিদৃষ্ট কিছু জানায়নি গুগল।

[৩] গুগল জানিয়েছে প্রথমে এটি সান ফ্রান্সিসকোর বাসিন্দাদের জন্য ব্যবহার করার সুযোগ করা হবে। এর পর সেটি সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী বৃহত্তর করা হবে।

[৪] ওয়েবসাইটটি তৈরি করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পও গুগলকে ধন্যবাদ জানিয়ে এক ট্যুইট করেছেন।

  • সর্বশেষ