শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে পুলিশের সিগন্যাল থামতে গিয়ে দুর্ঘটনায় চারটি যানবাহন

মঈন উদ্দীন রাজশাহীর প্রতিনিধি: [২] গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হানি না হলেও কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] আহতরা হলেন, উপজেলার খারিজাগাথি গ্রামের ট্রলি চালক কুরহান আলী (৩০) ও পাকড়ী এলাকার মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন (৩৫)।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দামকুড়া থানা পুলিশ এইআই আজিজের নেতৃত্বে চাপাল এলাকায় মহাসড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র দেখার নামে চেকপোস্ট বসায়। এ সময় রাজশাহীগামী ইট বোঝায় একটি ট্রলি চালককে থামতে সিগন্যাল দেয় পুলিশ। হঠাৎ থামাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ গামী বাসের সঙ্গে ট্রলি ধাক্কা লাগে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চারটি যানবহান দুমড়ে মুচড়ে যায়।

[৫] তবে দামকুড়া থানার এসআই আব্দুল আজিজ অর্থ আদায়ের কথা অস্বীকার করে বলেন, যা শুনেছেন সঠিক না। আমি দামকুড়া থানার অধীনে চেকপোস্ট বসাই। সড়ক দুর্ঘটনাওটি হয়েছে দামকুড়া থানা এলাকায়। মহাসড়কে অবৈধ্য যানবাহন রোধ করতে এই চেকপোস্ট বসানো হয়ে থাকে বলে জানান তিনি। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়