শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় সাবেক ওপেনার ওয়াসিম জাফর

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের জাতীয় দলের হয়ে তেমন সুযোগ না পেলেও দেশটির ঘরোয়া ক্রিকেটে রাজত্ব করা এক ব্যাটসম্যানের নাম ওয়াসিম জাফর। এবার খেলোয়াড়ি জিবনের ইতি ঘটালেন তিনি। বাংলাদেশের এইচপি দলের হয়ে কোচিংয়ের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

[৩] ৪২ বয়সী ওয়াসিম জাফরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৬-৯৭ মৌসুমে। জাতীয় দলের হয়ে তিনি ৩১ টেস্ট ও দুটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন। টেস্টে তার সর্বোচ্চ রান ২১২। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি সফল তিনি।

[৪] প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০ ম্যাচে ৫০.৬৭ গড়ে ১৯ হাজার ৪১০ রান করেছেন জাফর। ৫৭ সেঞ্চুরি ও ৯১ হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৩১৪ রান। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জিতে ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। রঞ্জি ট্রফিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করেছিলেন তিনি। ক্যারিয়ারের বেশিরভাগ সময় মুম্বাইয়ের হয়ে খেললেও শেষের দিকে বিদর্ভের হয়ে খেলেছেন ওয়াসিম।

[৫] শনিবার এক বিবৃতিতে জাফর বলেছেন, ‘স্কুলজীবন থেকে পেশাদার ক্রিকেট পর্যন্ত সব পর্যায়ের কোচদেরই বিশেষ ভাবে ধন্যবাদ। আমার উপর আস্থা রাখার জন্য নির্বাচকদেরও ধন্যবাদ। সমস্ত অধিনায়কদেরও শ্রদ্ধা জানাচ্ছি। বাবার স্বপ্ন ছিল তার একজন সন্তান যেন দেশের হয়ে খেলে। আমি গর্বিত যে, সেই স্বপ্ন পূর্ণ করতে পেরেছি। এবার এগিয়ে যাওয়ার পালা। তবে এটা প্রথম ইনিংসের সমাপ্তি। আমি এবার কোচিং বা ধারাভাষ্যে দ্বিতীয় ইনিংসের দিকে তাকিয়ে থাকছি।’

  • সর্বশেষ