শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছুঁড়েছে ভারত

ইয়াসিন আরাফাত : [২] সাম্প্রতিককালে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পরপর ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা্র জবাবে এই মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিরপাদ নায়েক। কোলকাতা ২৪, আনন্দ বাজার, এনডিটিভি

[৩] বৃহস্পতিবার মিসাইল হামলার ভিডিও প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী। সেখানে দেখা যাচ্ছে একের পর এক মিসাইল ছোঁড়া হচ্ছে সীমান্ত পার করে।

[৪] সিরপাদ নায়েক লোকসভায় জানান, চলতি বছরের শুরুতে অর্থাৎ গত দু’মাসে মোট ৬৪৬টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া গত বছর ১৫৮৬ বার এভাবে হামলা চালিয়েছে পাকিস্তান। ২০২০-তে সেই প্রবণতা আরও বেড়ে যায়।

[৫] তিনি জানান, গত বছরের ৫ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে ১৩২টি। আর নতুন বছরে ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গোলাগুলি চলেছে ৪১ বার।

[৬] মন্ত্রী আরও জানান, এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে হটলাই্নে যোগাযোগ করা হয়েছে এবং ফ্ল্যাগ মিটিং-ও হয়েছে। তবুও হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান।

  • সর্বশেষ