শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ইজিবাইক ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে হাত-পা বেঁধে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মকর্তার গলায় ছুরি ধরে লকারের চাবি নিয়ে টাকা লুট করা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপ জেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারী বিডি কোং লিঃ’ কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার চীনা নাগরিক লি পেংগুই নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি অজ্ঞাতনামা দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে তারা লি পেংগুইয়ের কক্ষের দরজার লক ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তার হাত-পা রশি দিয়ে বেঁধে গলায় ছুরি ধরে লকারের চাবি নেয়। পরে লকার খুলে সেখানে থাকা নগদ ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ