শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাসস।। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

advertisement

সাক্ষাৎকালে ডেপুটি হাইকমিশনার দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি জানান, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগ সফল করতে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

advertisement

পাওয়ানকুমার তুলশিদাস বাধে জানান, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে বলেও তিনি উল্লেখ করেন।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে একটি যৌথ টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

advertisement

তিনি উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।