শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলার ঘটনায় মামলা করায় গৌরনদীতে মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম 

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে এক মুক্তিযোদ্ধার কাছে চাঁদা করে আসছিল স্থানীয় সন্ত্রাসীরা। চাদা না দেয়ায় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে। এ হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা পুনরায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও মুক্তিযোদ্ধা ও তার প্রবাসী পুত্রর স্ত্রীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাসা গ্রামের মৃত তোফায়েল আহমেদ হাওলাদার এর পুত্র বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের কাছে চাদা দাবী করে আসছিল স্থানীয় কতিপয় সন্ত্রাসী। চাঁদা না দেওয়াই গত ২২ জুলাই সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল আহম্মেদ নামে (৮০) বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা জালাল আহমেদ অভিযোগ করে বলেন, কান্ডপাশা গ্রামের মৃত মালেক হাওলাদারের পুত্র আল মামুন স্বপন (৫৬) নলচিড়া বাজারের মধ্যে হামলা চালিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করে। এ ঘটনা শত শত লোক দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। জালাল আহমেদ আরও অভিযোগ করে বলেন, ওই হামলার ঘটনায় আমি আল মামুন স্বপনকে প্রধান আসামি করে আদালতে মামলা দায়ের করলে স্বপন ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেয়। শনিবার আল মামুন স্বপন এর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী আমার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায় আমাকে ও আমার পুত্রবধূ সীমা বেগমকে কুপিয়ে জখম করে। আমি ৯৯৯ ফোন করলে

গৌরনদী মডেল থানার এসআই মোঃ অলিউল ইসলাম উদ্ধার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারী সন্ত্রাসীরা যাওয়ার সময় পুত্রবধূ সীমার গলার চেইন, কানের দুলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমি পরিবার-পরিজন নিয়ে সন্ত্রাসী স্বপ্নের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

অভিযোগের ব্যাপারে জানতে আল মামুন স্বপনের মুঠোফোনে কল করলে তিনি তা ধরেননি। গৌরনদী মডেল থানার এসআই মোঃ অলিউল ইসলাম আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির কথা স্বীকার করেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।