শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বনভোজন

আবু সুফিয়ান রতন : [২] গাজীপুরের মেঘবাড়িতে বসেছিলো দেশের রূপালী জগতের তারাদের মেলা। গত শনিবার সকাল থেকেই চলচ্চিত্রাঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে মেঘবাড়ি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন-চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

[ ৩] মেঘবাড়িতে আগে থেকেই অবস্থান করেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়’শ শিল্পী একত্রিত হয়েছিলেন সেখানে। এবারও বনভোজনকে কেন্দ্র করে ছিলো নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

[৪] বনভোজনে অংশ নেয়া তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাবেদ, রিনা খান, রুবেল, সুব্রত, ডিপজল, আমিন খান, বাপ্পারাজ, অনন্ত জলিল, বর্ষা, শাহনূর, কেয়া, আফজাল শরীফ, আনিসুর রহমান মিলন, অপু বিশ্বাস, সম্রাট, জয় চৌধুরী, নাদিম, শাকিবা, শিরিন শিলা, আন্না, আইরিন সুলতানা, অমৃতাসহ অনেকে। গান গেয়ে অনুষ্ঠান মাতান কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আসিফ আকবর, বাঁধন সরকার পূজা, রবি চৌধুরীসহ আরো অনেকে।

  • সর্বশেষ