শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতের বেশির ভাগ টিভি নিউজ চ্যানেলই বিজেপির দালাল, দাবি ভারতীয় সাংবাদিক বারাখা দত্তের

দেবদুলাল মুন্না : [২] একথা গতকাল সোমবার তিনি বিডিইউটিটি ডটকমকে বলেন।ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে টিভি নিউজ চ্যানেলের সংখ্যা ৪০৩টি। এরমধ্যে ৩১০টি চ্যানেলই এসময় উস্কানিমুলক তথ্য প্রচার করেছে।

[৩]প্রাইম টাইমে টিভি নিউজ অ্যাঙ্করেরা দিল্লির সহিংসতার সময় বারবার মুসলিমদের বিশ্বাসঘাতক বলছিল। এরপরই স্লোগান আসে ‘গোলি মারো সা...কো’ (গুলি মারো বিশ্বাসঘাতকদেরকে)। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীও এ স্লোগান দেন।

[৪] রিপাবলিক টিভি ও টাইমস নাও, ইন্ডিয়া টুডে, প্রাইম টাইমসহ মিডিয়া হাউসগুলোও একই ধরনের বক্তব্য করেছে দিল্লির ঘটনায়ও।

[৫] তিনি বলেন, পুলিশ দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার লাইব্রেরিতে ঝাঁপিয়ে পড়ে ছাত্রদের ওপর লাঠি কিংবা ব্যাটন চার্জ করছিল, তখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন না তুলে টিভি নিউজ চ্যানেলগুলো পুলিশের নৃশংসতাকে বৈধ করতে প্রাণান্তকর চেষ্টা চালায়।সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ছাত্র তার মুখ রুমালে ঢেকে বসে আছে। পুলিশ ছাত্রদের মারছিল। ফুটেজটি যখন টিভি নিউজ চ্যানেলগুলোতে পৌঁছাল, তখন পুরো বিষয়টিই উল্টে গেলো। পুলিশকে দায়ী করার বদলে টিভি সাংবাদিকেরা মুখে ঢেকে রাখা ছাত্রটির দিকে আঙুল তুলল।

  • সর্বশেষ