শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ,ধর্ষক গ্রেপ্তার

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ  প্রতিনিধি: [২]  নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক নুর আলম সজীবকে (২০) বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দানা মিয়ার বাড়ির মৃত ইউসুফ নবীর ছেলে।

[৩]  পুলিশ জানায়, উপজেলার মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত এক স্কুলছাত্রীকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজীব। এ ঘটনায় রাতে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের সঙ্গে সঙ্গে অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ও এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে।

[৪]  এদিকে বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং ধর্ষক সজীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

[৫]  অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান দৈনিক আমাদের নতুন সময়কে জানান, বুধবার বিকেলের ঘটনায় রাত সাড়ে ৯টায় ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক অভিযান চালিয়ে স্কুলছাত্রী নির্যাতনকারী অভিযুক্ত নুর আলম সজীবকে গ্রেফতার করতে সক্ষম হই।

  • সর্বশেষ