শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেলো ম্যানচেস্টার সিটি

ইয়াসিন আরাফাত : [২] উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব-১৬ বা নক আউট পর্বের প্রথম লেগে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির হয়ে গোল দুটি করেন গ্যাব্রিয়েল জেসুস এবং কেভিন ডি ব্রুইনেয়। বিবিসি

[৩] প্রথমার্ধে গোল শুন্য থাকে দুই দল। খেলার ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইস্কো।

[৪] গোল করতে মরিয়া হয়ে উঠে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৭৮ তম মিনিটে দল কে সমতায় ফেরান গ্যাব্রিয়েল জেসুস। এর ঠিক ৫ মিনিটের মাথা গোল ব্যাবধান দ্বিগুন করেন ডি ব্রুইনেয়।

[৫] শেষ -১৬ ম্যাচে নিয়ন্ত্রণ হারাতে থাকা রিয়াল তখনও ম্যাচে ফিরতে মরিয়া। গোল করতে না পারলেও লাল কার্ড দেখে মাঠ ছারতে হয় রিয়েলের অধিনায়ক সার্জিও রামোসকে।

[৬] প্রতিপক্ষের খেলোয়ারকে গোল করতে বেআইনি ভাবে বাধা প্রদান এবং তাকে আঘাত করায় রামোসকে মাঠ ছাড়ার সংকেত দেন রেফারি।

[৭] বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হয় এই দুই দল।

[৮] এর আগে লস ব্ল্যাঙ্কসদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে ৪ বার মুখোমুখি হলেও একবারও জয়ের দেখা পায়নি সিটিজেনরা। চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ ড্র এবং বাকি দুই ম্যাচেই জয় পেয়েছে গ্যালাক্টিকোরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়