শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ট্রাক চুরির অভিযোগে ১০ দিন পর একজন আটক

নিজস্ব প্রতিবেদক: [২] ট্রাক চুরির সাথে জড়িত অভিযোগে ডিবি পুলিশ শহিদুজ্জামান ওরফে কবিরকে গ্রেফতার করেছে। উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর বেনাপোল সড়কের নাভারণ মোড় থেকে ডিবি পুলিশ শহিদুজ্জামান ওরফে কবিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কবির যশোরে শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের আব্দুল কাদের ভূঁইয়ার ছেলে। এর আগে পুলিশ মনিরামপুর থেকে রিংকু হোসেন নামে এক ট্রাক চালককে গ্রেফতার করে।

[৪]ডিবি পুলিশের (ওসি) মারুফ আহম্মেদ জানান, ট্রাক চুরির অভিযোগে ১৩ ফেব্রুয়ারী যশোরের মণিরামপুর থানায় একটি মামলা হয়। মামলা নং ১০। তারিখঃ ১৩.০২.২০। ধারা ৩৭৯/৪১১ দন্ড বিধি। রেকর্ড হওয়ার পর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

[৫]মামলার তদন্ত কর্মকর্তা রোববার ২৩ ফেব্রুয়ারি উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করে ট্রাক চুরির অভিযোগে শহিদুজ্জামান ওরফে কবিরকে নাভারণ মোড় থেকে গ্রেফতার করে। সোমবার কবিরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে ঘটনার দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি পুলিশ মনিরামপুর এলাকা থেকে চুরি হওয়া ট্রাকসহ রিংকু নামে এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০ দিন পর নাভারণ মোড় থেকে শহিদুজ্জামান ওরফে কবিরকে গ্রেফতার করে।

[৬]পুলিশ জানায়, ট্রাক চুরি মামলায় তিনজন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। ফিরোজ ও খোকন নামে আরো দুজন আসামি পলাতক রয়েছে। এদের বাড়ি ঝিকরগাছা এলাকায়। এদুজনকে গ্রেফতার করার পর জানা যাবে ট্রাকটি কোথা থেকে চুরি করে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়