শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলা সাত মাসের শিশুকে উদ্ধার করেছে পুলিশ (ভিডিও)

শহিদুল ইসলাম ও রাজু চৌধুরী  : সোমবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একটি কবরস্থানের কাছ থেকে উদ্ধার করে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

চলন্ত সিএনজি অটোরিকশা থেকে কবরস্থানের পাশে ছুড়ে ফেলা এক কন্যা শিশুকে উদ্ধার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একটি কবরস্থানের কাছে আনুমানিক সাত মাস বয়সী মেয়ে শিশুটিকে ফেলে দেওয়া হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, সোমবার দুপুরে পলিটেকনিক এলাকায় মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিউটিতে ছিলেন সহকারী উপপরিদর্শক হিরণ মিয়া। দুপুর পৌনে ১টার দিকে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকার সময় তিনি দেখেন কবরস্থানের পাশে একটি অটোরিকশা থেকে কিছু ফেলে দেওয়া হয়েছে। দ্রুত তিনি সেখানে গিয়ে কাঁথা মোড়ানো শিশুটিকে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে বিষয়টি আমাকে জানিয়ে দ্রুত চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে যান।

তিনি বলেন, কন্যা শিশুটির বয়স আনুমানিক সাত মাস। আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, কন্যা শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তবে শিশুটি অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছে এ ছাড়া খুব দুর্বল, তাই তাকে স্যালাইন দেওয়া হয়েছে।

ওসি প্রণব চৌধুরী বলেন, শিশুটির সব বিষয় পুলিশ দেখভাল করবে। এএসআই হিরণ অটোরিকশার ভেতরে কে বা কারা ছিল সঠিকভাবে দেখেনি। তবে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। কিন্তু যেভাবে কন্যা সন্তানটিকে ছুড়ে ফেলা হয়েছে তা খুব নিষ্ঠুর ও নির্দয় আচরণ। আমরা জড়িতদের খুঁজছি।

সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ