শিরোনাম
◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে পরামর্শ, যদি বেগম জিয়াকে মুক্ত করতে চান সরকারের সঙ্গে আলোচনার পথে হাঁটুন

আনিস আলমগীর : বিএনপির প্রতিহিংসা যদি প্রতিপক্ষকে হত্যার উদ্যোগ পর্যন্ত গড়ায়, তবে আওয়ামী লীগের প্রতিহিংসা তো তার চেয়ে কম মাত্রায় রয়েছে। বিএনপি নেত্রীর জেল হয়েছে। জেল দিয়েছেন কোর্ট এবং গত দুই বছর তিনি জেলে আছেন। জামিন কোর্ট দিচ্ছেন না, এটি অবশ্য বিএনপি বিশ্বাস করছে না। এমন পরিস্থিতির যখন উদ্ভব হয়েছে এবং খালেদা জিয়ার যদি বাইরে আসতে হয়, চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়, বিএনপি তো সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। জেল যদি মওকুফ করতে হয় সেটা তো রাজনৈতিক বিষয়। সুতরাং বিএনপিকে রাজনৈতিকভাবে অগ্রসর হতে হবে। বিএনপি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার আবেদন না জানালে সরকার কী বিবেচনায় জেল মাফ করবে। এটা তো লোক দেখানো আবদার।
সুতরাং আপোসহীন ভূমিকা রেখে কিছু হবে না। মুক্তি যদি কামনা করে, বিএনপিকে বেগম জিয়ার জন্য ক্ষমা চাইতে হবে। সরকার মনের সুখে কারও জেল মাফ করবে না। এই ব্যাপারে একটা বৈধ প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ না করলে সরকার জেল মওকুফ করবে কীভাবে। আন্দোলন করে সরকার হটানো বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপি গত ১২ বছরেও রাজনৈতিক পরিবর্তনের কোনো পটভূমিকা তৈরি করতে পারেনি। বিএনপিকে পরামর্শ দেবো, যদি বেগম জিয়াকে মুক্ত করতে চান তারা যেন সরকারের সঙ্গে আলোচনার পথে হাঁটেন। অন্যথায় মনে হয় বেগম জিয়ার জেল খেটেই বের হতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ