শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে মার্কিন ও আফগান সেনার মধ্যে সংঘর্ষ, ২ মার্কিন সেনা নিহত

শাহনাজ বেগম : আফগানিস্তানের পূর্বাঞ্চল নানগর প্রদেশের শিরজাদ জেলায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওই সংঘর্ষে ৬ মার্কিন সেনা আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেছেন, সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে । তবে তালেবান তাৎক্ষণিকভাবে এ হামলা নিয়ে কোন মন্তব্য করেনি। রয়টার্স, সিএনএন, ইয়ন

নানগারের প্রাদেশিক কাউন্সিল সদস্য সোহরাব কাদেরীও একই কথাই বলে জানিয়েছেন, ওই জেলায় গত এক মাস আগে থেকেই আফগান বাহিনীর সদস্যরা এই অঞ্চলে তৎপরতা চালাচ্ছিলো এবং তালেবানদের আক্রমণ থেকে রক্ষার জন্য বিদেশী বাহিনীও ওই জেলায় অবস্থান নিয়েছিলো। তবে তিনি ধারণা করছেন, অভিযানের সময় আফগানিস্তান এবং বিদেশী বাহিনীর মধ্যে সংঘর্ষের পেছনে সম্ভবত কোনও কৌশলগত ভুল হয়েছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা জানান, কয়েকটি হেলিকপ্টারে করে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি নিহত বা আহতদের সংখ্যা প্রকাশ করেননি।

বর্তমানে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ