শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কড়াইল বস্তিবাসীর উদ্দেশ্যে তাবিথ আউয়াল বললেন, পুনর্বাসন ছাড়া আপনাদের উচ্ছেদ করা হবে না, ধনী-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না

শাহানুজ্জামান টিটু : রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় রাজধানীয় কড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে ১৭তম দিনের গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করে তারপাশে কাড়াইল বস্তিতে সবচেয়ে হত দ্ররিদ্ররা বসবাস। তাদের জন্য আগে দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

তবিথ আউয়াল বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য। অনেক ভয়ভীতি আসবে, ভয়কে জয়কে ঐক্য হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। নিজেদের উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন।

তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের জবার ব্যালটের মাধ্যমে দিতে হবে, পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে খালেদা জিয়া মুক্তি পাবে।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মি আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ- সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন প্রমুখ।

এছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া (ঠেলাগাড়ি মার্কা) ২০ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান বাচ্চু ( ব্যাডমিন্টন র্যাকেট মার্কা), ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী পেয়ারা মোস্তফা ( গ্লাস মার্কা) অংশ নেন। এছাড়াও বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ