শিরোনাম
◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

২০২৬ সালের জানুয়ারি-জুন মেয়াদের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উত্থাপিত এ প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক দরপত্র (কোটেশন) পদ্ধতিতে জ্বালানি তেল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯ হাজার টাকা।

জ্বালানি তেল ছাড়াও বৈঠকে সার ও চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। সৌদি আরব ও রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি ও ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমতি দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৯৯ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা।

আর ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিক নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমতি দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

সূত্র: সময় 

  • সর্বশেষ