শিরোনাম
◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ◈ ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন আবেদন করেছেন মির্জা আব্বাস ◈ অল্প ব্যবধানে যেসব আসনে বিএনপি-জামায়াতের জয়-পরাজয়

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদাবাদে ধানের শীষের প্রচারণায় ‘খালেদা জিয়া’

শাহানুজ্জামান টিটু : বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে এবার নির্বাচনের প্রচারের নেমেছে খালেদা জিয়ার সাজে ছোট শিশু দিয়াফা। সে বসুন্ধরা রিভারভিউ এলাকার বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফারুক এর ভাগ্নি।

শুক্রবার জুম্মার নামাজের পর ফরিদাবাদ মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারণার ১৫ তম দিনের গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় গণসংযোগে অংশ নেওয়া সবার দৃষ্টি কাড়ে বেগম খালেদা জিয়ার সাজে সাজা দিয়াফা। উৎসুক মানুষকে দিয়াফার সাথে ছবি তুলতে দেখা যায়। এ সময় দিয়াফা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো সবাইকে হাত নেড়ে অভিনন্দন জানান।

এ বিষয়ে জানতে চাইলে দিয়াফার বাবা ইদ্রিস আলী বলেন, আত্মীয়-স্বজন সবাই বলছে দিয়াফা দেখতে নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত। তাই মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকৃষ্ট করার লক্ষ্যে আজ দিয়াফাকে কারাবন্দি দেশনেত্রী খালেদা জিয়ার মতো সাজিয়ে গণসংযোগে নামানো হয়েছে।

দিয়াফার সাথে ছবি তোলার সময় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে দীর্ঘদিন যাবৎ এই ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। সরকার চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখার মাধ্যমে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। কিন্তু সরকারের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আপনারা লক্ষ্য করবেন মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া হাজারগুণে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তা প্রমাণ করে ছোট শিশুটির আজকের এই সাজ। শিশু থেকে বৃদ্ধ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের ১৬ কোটি মানুষ তাদের মনের গভীরে বেগম খালেদা জিয়াকে লালন করে এর প্রমাণ আমরা অতীতেও পেয়েছি বর্তমানে পাচ্ছি এবং ভবিষ্যতেও পাব। হাজার ষড়যন্ত্র করেও কোন অপশক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

গণসংযোগে অংশ নেয়া দশম শ্রেণির ছাত্রী ও দিয়াফার খালা আয়েশা সিদ্দিকা বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি তাই আমার ভাগ্নি দিয়াফাকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে ধানের শীষে ভোট চাইতে নেমেছি। আমরা যারা ছোট আছি তারা জনগণের কাছে আবেদন জানাই বেগম খালেদা জিয়া একজন বৃদ্ধ নারী। তাকে মুক্ত করার জন্য আপনারা ধানের শীষে ভোট দিন।

গণসংযোগে অংশ নেওয়া নবম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার রেশমি বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। তার ছোট ছেলে দেশের বাহিরে মারা গেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি তার পরিবারের সাথে থাকতে পারেন না। এটা আমাদের কাছে খারাপ লাগে। তাই আমি আমাদের বোনদেরকে নিয়ে ধানের শীষে ভোট চাইতে নেমেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়