শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরস্থানে নিজেরই স্মৃতিস্তম্ভ আবিষ্কার করলেন স্কটিশ বৃদ্ধ

মশিউর অর্ণব: স্কটল্যান্ডের ফোর্ফারশায়ারের অধিবাসী বৃদ্ধ অ্যালান হাত্তেল। গত তিন চার মাসে আত্মীয়দের কেউ তাকে ফোন করেনি। সম্প্রতি তিনি কবরস্থানে গিয়ে দেখতে পান, তার নামে একটি স্মৃতিফলক বসানো রয়েছে সেখানে। ডেইলি মেইল

নিজেই নিজের কবর আবিষ্কার ভীষণভাবে চমকে ওঠেন ৭৫ বছরের ঐ বৃদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে অ্যালানকে নিজেরই স্মৃতিফলক সংবলিত কবরের সামনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখা যায়। কবরস্থানে নিজের স্মৃতিফলক দেখার পর নিউ মন্টহিল সিমেট্রি সংস্থাকে অ্যালান বলেন, ‘এই স্মৃতিফলক আমার অজান্তেই তৈরি হয়েছে। আমি এখনও বেঁচে আছি। এখন আমি বুঝতে পারছি গত কয়েক মাস ধরে কেনো কেউ আমাকে ফোন করছে না।’

নিজের নামের ঐ স্মৃতিফলকটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তার নামে কবরস্থানে স্মৃতিফলকটিকে বসিয়েছে তা জানা না গেলেও, অ্যালান অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়