শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধ্বস্ত বিমান দেখার চেয়ে নিজের মৃত্যু ভালো ছিলো বলে মন্তব্য করেছেন আইআরজিসি মহাকাশ শাখার প্রধান  

ইয়াসিন আরাফাত : শনিবার তেহরানে সাংবাদিকদের ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর  মহাকাশ শাখার প্রধান আমির আলি হাজিজাদেহ বলেন, এমন ঘটনা দেখার চেয়ে আমার মরণ হলেই ভালো হতো। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকারের পর এই মন্তব্য করেছেন তিনি। নিউজ উইক

 

হাজিজাদেহ বলেন, আইআরজিসি ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনার সব দায় নিয়েছে । পাশাপাশি কর্তৃপক্ষ যেসব পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে তা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আইআরজিসি ইরানের জনগণকে সেবা দিতে নিজেদের জীবন দিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য, গত বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও শনিবার বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান। সম্পাদনা : সালেহ বিপ্লব

  • সর্বশেষ