শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে রেলের সম্পদ নষ্ট করতে এলেই গুলি, হুঁশিয়ারী মন্ত্রীর

রাশিদ রিয়াজ : সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি বলেন, 'আমি জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, কেউ রেলের সম্পত্তি নষ্ট করতে এলেই গুলি চালান। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই আমি এই নির্দেশ দিয়েছি।' নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশের মতো এরাজ্যেও বিক্ষোভের আগুন জ্বলেছে। ট্রেনে বাসে আগুন লেগেছে। অবরোধে নাকাল হয়েছেন সাধারণ মানুষ। মুর্শিদাবাদে একাধিক ট্রেন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই ঘটনার ক্রম এখন অনেকটাই কমে এসেছে। আর ঠিক তখনই ভয়ংকর এক নির্দেশের কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি। রেলের সম্পত্তি নষ্ট করতে এলে ঘটনাস্থলেই গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, 'এমনিতেই পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে রেল লোকসানে চলছে। সেখানে ১৩ লাখ কর্মচারী মানুষকে ভালো পরিষেবা দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু বিরোধীরা সমাজবিরোধীদের দিয়ে এই কাজগুলো করিয়ে সেগুলি সমর্থনও করছেন।' এই সময়

কেন্দ্রীয় মন্ত্রীর গুলি করার এই নির্দেশের পরই শোরগোল পড়ে গিয়েছে দিকেদিকে। অনেকেরই প্রশ্ন, একজন রেলপ্রতিমন্ত্রী কি এমন নির্দেশ দিতে পারেন? গুলি চালালে যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেই দায়িত্ব কি রেল নেবে? স্বাভাবিকভাবেই রেল প্রতিমন্ত্রীর কথায় এর কোনও সদুত্তর খুঁজে পাওয়া যায়নি।

এদিন অবশ্য রেলের ক্ষয়ক্ষতি নিজের আশঙ্কার কথা তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, 'পূর্ব রেলের ক্ষতির পরিমান ২৫০ কোটি টাকা। দক্ষিণ-পূর্ব রেলের ক্ষতি ১৬ কোটি টাকা। আর কত ক্ষতি হলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবেন ? রাষ্ট্রীয় সম্পদ ভাঙা ওনার সংস্কৃতি। যারা দেশ ভেঙেছিল, তারা বাংলা ভাঙছে এবার।'

  • সর্বশেষ