শিরোনাম
◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ ◈ সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী? ◈ বাংলা‌দে‌শের কা‌ছে হে‌রে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে ‌মোহম্মদ আমিরের শঙ্কা ◈ তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান ◈ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি ◈ সংসদে নজীরবিহীন হট্টগোল, প্ল্যাকার্ড-গেট, গেট গেটআউট স্লোগানে রাষ্ট্রপতিকে ‘ধিক্কার’

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরজের ভূমিকায় প্রথমবারের মতো হাজির হবেন মৌসুমী

প্রথম আলো: কানে হেডফোন লাগিয়ে মাইক্রোফোনের সামনে বসে বলছেন, আপনারা শুনছেন এবিসি রেডিও ৮৯.২ এফএম। চলছে ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া। আপনার কথা আমার কাছে পৌঁছে দিতে টেক্সট করুন।

গত রোববার থেকে এবিসি রেডিও এফএম ৮৯.২–তে মৌসুমী হাওয়া নামের নতুন একটি শো নিয়ে ভক্তদের সামনে হাজির মৌসুমী।
মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে আসা মৌসুমী চলচ্চিত্রে অগণিত ভক্ত তৈরি করেন। কেয়ামত থেকে কেয়ামত ছবির পর আর পেছনে তাকাতে হয়নি। এরপর নাম লেখান পরিচালনায়ও। এবার নতুন ব্যস্ততা শুরু হলো রেডিওর আরজে হিসেবে। মাস তিনেক আগে এবিসি রেডিও থেকে তিনি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পান। তারপর ভেবেচিন্তে রাজি হয়ে যান।

মৌসুমী বলেন, ছোটবেলা থেকেই রেডিও শুনতাম। সিনেমার নানা অনুষ্ঠান হতো। খুব ভালো লাগত। সকালে রেডিওতে রবীন্দ্রসংগীত শুনতাম। কিছুদিন ধরে মনে হচ্ছিল, উপস্থাপনার প্রস্তাবটা লুফে নিই। চলতি পথে গাড়িতে ঘুরতে বের হলেও রেডিওর চ্যানেল টিউন করতে গিয়ে এবিসি রেডিওতে শারমীনের প্রেমরোগ ও কুয়াশা শো দুটি শোনা হতো। শারমীনের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল, ও যখন অনুষ্ঠানটির ব্যাপারে বেশি আগ্রহ দেখাল রাজি হয়ে যাই।

তবে এটা স্রেফ একটি অনুষ্ঠান নয়, দর্শকের সঙ্গে যোগাযোগও হবে মৌসুমীর। তিনি বলেন, আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে। শুধু কাজ হিসেবেই এটা করছি না, এর মাধ্যমে দর্শকের সঙ্গে সপ্তাহে এক দিন অন্তত সরাসরি কথা বলতে পারব।

অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমীর জীবনের নানা দিকও ভক্তরা জানতে পারবেন। মাঝেমধ্যে নিজের পছন্দের শিল্পীদের নিয়েও স্টুডিওতে আড্ডায় মেতে উঠবেন বলে জানান মৌসুমী। তিনি বলেন, আমার এত দিনের অর্জনগুলো অনুষ্ঠানটির নানা পর্বের মাধ্যমে দর্শকেরা জানতে পারবেন। তারা আমাকে নিয়ে ভাববেন, বলবেন। আমিও তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব। এভাবেই জীবনের অনেক কিছু জানা হয়ে যাবে।
এবিসি রেডিওর অনুষ্ঠান বিভাগের প্রধান গাজী শারমীন আহমেদ মৌসুমী হাওয়া অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন। অনুষ্ঠানটির প্রযোজক সাইফুজ্জামান। মৌসুমীকে জানতে প্রতি সপ্তাহে রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কান পাততে হবে এবিসি রেডিওতে। অনুলিখন: আইনুন নিশাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়