শিরোনাম
◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : সদ‌্য সমাপ্ত টেস্ট সি‌রি‌জে ইংল্যান্ডের কাছে ভরাডুবির পর আরও এক দুঃসংবাদ পেলো পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। পাশাপাশি, এই ঘটনার জেরে পাকিস্তানের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এজবাস্টন টেস্টে সময়ের ছাড় হিসেব করার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বোলিং করেছিল। ডব্লুটিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। সে হিসেবে পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হয়েছে।

মাঠের আম্পায়ার পল রেইফেল আর ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার আর চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে।

এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিচের দিকে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। ১১ কেটে নেওয়ায় এই মুহূর্তে বাবরদের পয়েন্ট ৫। তাদের চেয়ে ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩০।

ডব্লুটিসির পয়েন্ট তালিকা হয় ম্যাচ ও পয়েন্টের ভাগাভাগিতে শতাংশের ভিত্তিতে (পিসিটি)। পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। শীর্ষ চারে থাকা দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার পিসিটি ৮০.০০, দক্ষিণ আফ্রিকার ৭৫, নিউজিল্যান্ডের ৭২.২২ এবং বাংলাদেশের ৫৫.৫৬।

  • সর্বশেষ