শিরোনাম
◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি!

বিবিসি: হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়া, হিমবাহ সৃষ্ট হ্রদগুলোর অস্থিরতা বৃদ্ধি এবং পর্যবেক্ষণ ব্যবস্থার অপর্যাপ্ততার কারণে অঞ্চলটি এক বিপজ্জনক ঝুঁকির দিকে এগোচ্ছে। গ্লোবাল কনসালট্যান্সি সিস্টেমিক, ইন্টিগ্রেটেড মাউন্টেন ইনিশিয়েটিভ, ইসিমোড ও জিবি পান্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব হিমালয়ান এনভায়রনমেন্টের যৌথ গবেষণায় উঠে এসেছে এ তথ্য। নেপাল ও তিব্বতের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরপরই এই গবেষণা রিপোর্টটি প্রকাশ করা হলো।

প্রতিবেদনে বলা হয়, এক দশক আগের তুলনায় হিমালয়ের হিমবাহগুলো এখন ৬৫ শতাংশ দ্রুতগতিতে বরফ হারাচ্ছে। অথচ হিমালয়-কারাকোরাম অঞ্চলের আনুমানিক ৪০ হাজার হিমবাহের মধ্যে মাত্র ২১টি দীর্ঘমেয়াদে বিশদভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পর্যবেক্ষণ ঘাটতির কারণে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা কঠিন হয়ে পড়ছে।

advertisement

ভারতের মাত্র ১৮ শতাংশ ভূখণ্ড হিমালয় অঞ্চলে হলেও দেশের মোট দুর্যোগের প্রায় ৩৫ শতাংশই এই অঞ্চলে ঘটে থাকে। ২০২৫ সালের এক বৈজ্ঞানিক মূল্যায়নের পর ভারতীয় হিমালয় অঞ্চলের ১৮৯টি উচ্চ ঝুঁকিপূর্ণ হ্রদের মধ্যে ৫৬টিকে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে ২০২৩ সালে সিকিমে এবং ২০২১ সালে উত্তরাখণ্ডে হিমবাহ ধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

অর্থনৈতিক দিক থেকে এই সংকট অত্যন্ত মারাত্মক। প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের পানি ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশের ভিত্তি হিসেবে কাজ করে; যা গম, ধান, চা, জলবিদ্যুৎ এবং তীর্থযাত্রানির্ভর অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।

advertisement

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের জলবায়ু গবেষক লর্ড নিকোলাস স্টার্ন সতর্ক করে বলেন, হিমালয় হলো পৃথিবীর ‘তৃতীয় মেরু’। উত্তর বা দক্ষিণ মেরুর মতো নয়, এই মেরুর ঠিক নিচে শত কোটি মানুষ বাস করে।

সিস্টেমিকের জ্যেষ্ঠ পরিচালক ও প্রধান লেখক আরুশি চোপড়া বলেন, হিমালয় এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে রয়েছে।

advertisement

গবেষণায় দেখা গেছে, হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার প্রায় এক-তৃতীয়াংশের জন্য দায়ী ইটভাটা থেকে নির্গত ব্ল্যাক কার্বন।

ইসিমোড-এর মহাপরিচালক পেমা গ্যাম্তশো বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ কোনও জাতীয় সীমানা মানে না এবং একক কোনও দেশের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব নয়।

সংকট নিরসনে কার্বন নিঃসরণ কমানো, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা এবং পর্যটন নীতি পুনর্বিন্যাসের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। সূত্রঃ বাংলাট্রিবিউন 

  • সর্বশেষ