শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৯ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এএসআই ক্লোজ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজ করা হয়েছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে সান্তাহার ফাঁড়ির এএসআই আনেস আলীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ড জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিক তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এদিকে সান্তাহার নতুন বাজার এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বাসায় অবাধ যাতায়াতে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন ওই পুলিশ সদস্য। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে অনৈতিক কর্মকান্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ওই দিন বিকেল সাড়ে ৫টায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানার পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ওই পুলিশ সদস্য আনেস আলীকে তাৎক্ষণিক ক্লোজ করেছেন।

  • সর্বশেষ