শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরবংশী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক শেখের একটি গোডাউনসহ তিনটি দোকানে তল্লাশি চালানো হয়।

এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ