শিরোনাম
◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্স অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারি, হ্যারি-উইলিয়ামসের সম্পর্কে ফাটল

আসিফুজ্জামান পৃথিল : ১৯৯২ সালের ২৪ নভেম্বর, নিচের সিংহাসনে আরোহনের ৪০ বছর উপলক্ষে ভাষণ দিয়েছিলেন রানি ২য় এলিজাবেথ। তিনি সেদিন নিজের ভাষণে ব্যবহার করেছিলেন এক বিখ্যাত শব্দযুগল, এনাস হরিবিলিস। লাতিন শব্দযুগলের অর্থ ভয়ানক বছর। সেটি যদি রাজপরিবারের জন্য ভয়ানক বছর হয়, তবে ২০১৯ সাল সম্ভবত ভয়াবহতম বছর। ডেইলি মেইল

৯২ সালে প্রিন্স আন্ড্রু আলাদা হয়ে যান সারাহ ফার্গুসনের সঙ্গে, প্রিন্সেস অ্যানির ডিভোর্স হয়, অ্যান্ড্রু মরটন প্রিন্সেস ডায়নার জীবনী লেখেন। ফাঁস হয়ে যায় প্রিন্স অব ওয়েলস এর সঙ্গে তার বিবাহিত জীবন বলে কিছুই নেই। আগুন লাগে উইনসর ক্যাসেলে। পরে জনগনের কয়েক মিলিয়ন ডলার অর্থ ব্যবহার করে সংস্কার হলে শুরু হয় তীব্র সমালোচনা। নিজ ভাসনে রানি বলেছিলেন, তিনি এ ধরণের বছর আর চান না।

ব্রিটিশ রাজপরিবারের এজে উইলসনের মতে এ বছরটি ব্রিটিশ রাজপরিবারের জন্য ১৯৯২ সালের চেয়েও খারাপ ছিলো। এ বছরের ঘটনাগুলো এতোটাই জটিল যে, তা সমগ্র রাজতন্ত্রকেই ঝুঁকিতে ফেলে দিয়েছে। এটি নিশ্চিত ডিউক অব ইয়র্কের যৌন অপরাধী জেফরি এপিস্টোনের সঙ্গে সম্পর্ক ছিলো। আরও অভিযোগ এসেছে, তিনি এপিস্টোনের মাধ্যমে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরেীর সঙ্গে যৌন সম্পর্ক করেছেন। তবে এই কেলেঙ্কারিটিই শুধু নয়, প্রিন্স হ্যারি আর তার স্ত্রী রাজপরিবারে মানিয়ে নিতে পাারছেন না এমন গুজব বহুদিন ধরেই চলছে। একজন মার্কিনি, যে বিশুদ্ধ অ্যাংলো স্যঅক্সান নয়, তাকে বিয়ে করা রাজপরিবার মেনে নিতে পারেনি বলেই শোনা যায়। গত মাসে আফ্রিকা সফরের সময় প্রিন্স হ্যারি ইঙ্গিত দেন ভাই উইলিয়ামসের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়!

  • সর্বশেষ