শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সংস্কৃতি সম্পাদকের দুঃখ প্রকাশ

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় পুস্কার বিতরণকে নিয়ে প্রতারণার অভিযোগ ওঠায় দুঃখ প্রকাশ করেছন ডাকসুর সংস্কৃতি সম্পাদক ও ট্যালেন্ট হান্ট-২০১৯ প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক আসিফ তালুকদার।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যায় সাংবাদিক সমিতিতে আয়োজিত নিজেদের অবস্থান জানতে এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু’র সদস্য ও ট্যালেন্ট হান্ট-২০১৯ প্রতিযোগিতার আরেকজন সমন্বয়ক রফিকুল ইসলাম সবুজ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসুফ তালুকদার।

এর আগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট -২০১৯’ সালের প্রচারণী পোস্টারে পুরস্কারের বিষয়ে বলা হয় ‘প্রতিটি বিষয় থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে হল পর্যায়ে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে’।

এদিকে কয়েকটি হলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারি শিক্ষার্থীরা অভিযোগ করেন যে ট্যালেন্ট হান্টের পোস্টারে বই, ক্রেস্ট এবং সার্টিফিকেটের কথা উল্লেখ থাকলেও তাদের দেওয়া হয়নি।শুধুমাত্র একটি ‘মগ’ এবং ‘সার্টিফিকেট’ দেওয়া হয়েছে।আবার, প্রতিযোগিতায় বিজয়ী অনেক শিক্ষার্থী বলেছেন তাদের সাথে পুরস্কারের নামে প্রতারণা করা হয়েছে।আমাদের সময়.কম এ প্রকাশিত একটি সংবাদের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়।উক্তআয়োজনের প্রাথমিক পর্যায়ে আমাদের পরিকল্পনা ছিল হল পর্যায়ে নির্বাচিতদের আমরা ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করবো।আয়োজনের অনেক আগেই প্রিন্টিং ও প্রেসের কাজ সম্পন্ন হওয়ায় আমাদের সকল ব্যানার ও পোস্টার এ বিষয়টি উল্লেখ ছিল।কিন্তু কোন পৃষ্টপোষক প্রতিষ্ঠানকে আমরা আমাদের আয়োজন এর সম্পৃক্ত না করায় আয়োজনকে ডাকসুর নির্ধারিত বাজেট থেকেই করা হয়।

তিনি আরো বলেন, বাজেট স্বল্পতার কারণে পূর্বঘোষিত পুরস্কার প্রদান করতে পারিনি। এই বিষয়ে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিলাম যে সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হবে।কিন্তু সময় স্বল্পতার কারণে ক্যাম্পাসে লাগানো পোস্টার ও ব্যানারে বিষয়টি সংশোধন করা সম্ভব হয়ে ওঠেনি যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়