শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাচ্চারা কীভাবে, কোন অবস্থায় বড় হবে, টিকে থাকবে, এই চিন্তাতেই আয়ু কমতে থাকে আমাদের

সাদিয়া শবনাম হেমা : এমন এক জায়গায় বাস করি যেখানে অপরিচিত কেউ ভদ্রতা করে কেমন আছেন বললে বা তাকালেও মনে হতে লাগে এর মতলব কী! উবারে উঠে আজ পর্যন্ত আমার কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি, তারপরেও হাজার ক্লান্তি লাগলেও চোখ বন্ধ করি না, বিশাল জ্যামে বোড় হয়ে গেলেও কানে ইয়ারফোন দিই না। সবসময় এলার্ট মোডে থাকি কখন কী বিপদ হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় সারাক্ষণ মনে হয় এখনই হয়তো চূড়ান্ত অপদস্থ হতে হবে। বাচ্চা নিয়ে বাইরে বের হলে আদর করে কেউ বাচ্চার গাল টিপে দিলেও মনে হয় এখনই হয়তো টান মেরে নিয়ে চলে গেলো।

রেস্টুরেন্টে খেতে খেতে মাথায় চিন্তা ঘুরতে থাকে যদি এখন অস্ত্র হাতে একদল লোক এসে জিম্মি করে ফেলে তাহলে এস্কেপ প্ল্যান কী কী হতে পারে! যেকোনো বিষয়ে যেকোনো স্থানে নিজের মতামত দিতে গেলে মনে হয় এজন্য আমার বা আমার আশেপাশের মানুষদের কী কী ক্ষতি হয়ে যেতে পারে। একটা মানুষকেও বিশ্বাস করা যায় না আজকাল। কোনো দিক দিয়েই না, কোনোভাবেই না। বাচ্চারা কীভাবে, কোন অবস্থায় বড় হবে, টিকে থাকবে এই চিন্তাতেই আয়ু কমতে থাকে আমাদের। তাদের সার্ভাইভাল মুখ্য এখন, তাদের নিয়ে বড় কোনো স্বপ্ন দেখা নয়। এই জীবন কোন ধরনের জীবন? এর চেয়ে সব কিছু ধ্বংস হয়ে যাক একবারে। রোজ রোজ একটু একটু করে এম্নিতেই তো সব নষ্টই হচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়