শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাহো’ মুভিকে তীক্ষ্ণ ব্যঙ্গ করলেন এক ফরাসি পরিচালক

মুসবা তিন্নি : মুক্তির পর রিভিউ খুব একটা ভালো নয় ‘বাহুবলী’তারকা প্রভাস ও বলিউডের শ্রদ্ধা কাপুরের এ বছরের বহু প্রতীক্ষিত ছবি ‘সাহো’র। তবে বক্স অফিস কালেকশনে বেশ ভালোই খেলা শুরু করেছে ছবিটি। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ছবির পকেটে ঢুকেছে ২৯৪ কোটি টাকা। ঢাকা টাইমস

কিন্তু বছরের সেরা ব্যবসা সফল এই বলিউড ছবিটি নিয়ে বোমা ফেললেন ফরাসি পরিচালক জেরম সাল্লে। এই নির্মাতার অভিযোগ, ২০০৮ সালে তার নির্মিত ছবি ‘লার্গো উইঞ্চ’থেকে ‘সাহো’পুরোপুরি নকল করা হয়েছে।

হ্যাঁ, এই খবরে যারা এখনও পর্যন্ত ‘সাহো’দেখেননি, তাদের মন খারাপ হওয়ারই কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিনা রাখ-ঢাকে যেভাবে ফরাসি পরিচালক গলা চড়িয়েছেন, তাতে তেলেগু পরিচালকের লজ্জায় নাক কাটা যাওয়ারই কথা।

পরিচালক সাল্লে টুইট করে লিখেছেন, ‘ভারতে আমার বেশ উজ্জ্বল ভবিষ্যৎ মনে হচ্ছে। একই সঙ্গে তার কটাক্ষ, ‘লার্গো উইঞ্চ’-এর এই ফ্রি মেক আগেরটার মতোই খারাপ। তাই তেলেগু পরিচালকেরা দয়া করে আমার কাজ চুরি করলে, সেটাকে ঠিক করে করুন।’

এর আগেও তেলেগু পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ তুলেছিলেন সাল্লে। ছবির নাম ছিল ‘অগন্যেতাবাসী’। সম্পাদনা : রাশিদ/মহসীন

  • সর্বশেষ