শিরোনাম
◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর এবার বাংলাদেশের ছবিতে

আবু সুফিয়ান : বলিউডের আশিকী ২’, এক ভিলেন’, বাঘি’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া নায়িকা শ্রদ্ধা কাপুর এবার ঢাকাই ছবিতে? বিষয়টি নিশ্চিত করেছেন সিলভার লাইন প্রোডাকশন হাউজের এক ঘনিষ্ঠজন।

এরআগে দেশীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পেইজেও বাংলা চলচ্চিত্রে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহুল আলোচিত বিগ বাজেটের ছবি মাসুদ রানা’র জন্য চলতি মাসেই চূড়ান্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, এরইমধ্যে গেল সপ্তাহে ঢাকায় ঘুরে গেছেন ছবির পরিচালক আসিফ আকবর, হলিউডের ফাইট ডিরেক্টরসহ মোট ছয় সদস্যের একটি দল।

এই প্রোডাকশনের কাছের একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করছেন এ বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে। পরিচালকসহ হলিউডের বাকি সদস্যরা এজন্যই সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। শিগগির মাসুদ রানার চরিত্রে কে অভিনয় করছেন সেটাও অফিশিয়ালি ঘোষণা আসবে।
‘মাসুদ রানা’র প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি রয়েছে সিলভার লাইন প্রোডাকশন। ছবিতে হলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পী রয়েছেন। যাদের নাম আগেই ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ