শিরোনাম
◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ১

সুজন কৈরী : চাকরি দেয়ার কথা বলে এক তরুণীকে ডেকে অচেতন করে ধর্ষণের অভিযোগে ফয়েজ (৩০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে শ্যামলী এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়েজ হেলথ ভিশন নামক একটি প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি বিভিন্ন হাসপাতালে ভ্যাকসিন সপ্লাই দেয়।

শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী জানান, বুধবার রাতে একজন তরুণী থানায় অভিযোগ করেন যে, চাকরি দেয়ার জন্য মঙ্গলবার দুপুরে শ্যামলী এলাকার একটি বাসায় ডেকে নিয়ে পানিতে চেতনানাশক মিশিয়ে পান করানো হয় তাকে। অচেতন হলে তাকে ফয়েজসহ একাধিক ব্যক্তি ধর্ষণ করে।

তরুণীর বরাত দিয়ে ওসি বলেন, ধানমন্ডির একটি ব্যাচেলর মেসে থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করেন ভুক্তভোগী ওই তরুণী। ফেইসবুকে প্যাথলজিতে নিয়োগের বিজ্ঞাপন দেখে ফোন করে ওই বাসায় গিয়েছিলেন। জ্ঞান ফেরার পর তিনি ফয়েজকে দেখেছেন এবং ফয়েজ তাকে বাসা থেকে চলে যেতে বলেন।

জানে আলম মুনশী জানান, যে গ্লাস দিয়ে তরুণীকে কোক খাওয়ানো হয়েছিল, ওই গ্লাসটি জব্দ করা হয়েছে। তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ