শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থিতা ফিরে পেতে ছাত্রদলের ১৫ প্রার্থীর আপিল

শিমুল মাহমুদ : প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন। এরমধ্যে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে ৭৫ প্রার্থীর মধ্যে ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী হিসেবে ৪৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন ২৮ জন।

ছাত্রদল কাউন্সিলের আপিল কমিটির সূত্রে জানা যায়, প্রার্থিতা পুনর্বহালের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে সভাপতি প্রার্থী আল মেহেদী তালুকদার, মো. আসাদুল আলম টিটু, আজিম উদ্দিন মেরাজ, আরাফাত বিল্লাহ খান, এস এ এম আমিরুল ইসলাম এবং জুয়েল মৃধা।

সাধারণ সম্পাদক পদে যারা আপিল করেছেন তারা হলেন সিরাজুল ইসলাম, ফজলুল হক নীরব, এস এম বাবুল আক্তার শান্ত,
জুবায়ের আল মাহমুদ রিজভী, কে এম সাখাওয়াত হোসাইন, সাদিকুর রহমান সাদিক, জামিল হোসেন,এমদাদুল হক মজুমদার এবং মোহাম্মদ ওমর ফারুক।

সাধারণ সম্পাদকের পদ থেকে যে দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন, তারা হলেন- মো. জুলহাস উদ্দিন এবং মো. জহিরুল ইসলাম (দিপু পাটোয়ারী)।

সভাপতি পদে আপিলকারী আরাফাত বিল্লাহ খান বলেন, দল যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছে তাই আপিল করেছি। তবে বিবাহিতরাও ব্যক্তিগত তথ্য গোপন করে বৈধ প্রার্থীর তালিকায় চলে আসার আশঙ্কা রয়েছে। যদি তাই হয় আমার প্রার্থিতা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করবো।

  • সর্বশেষ