শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র শিবির সভাপতির বাড়িতে সাবেক শিক্ষামন্ত্রীর ভুরিভোজ

নিউজ ডেস্ক: সিলেট জেলার গোলাপগঞ্জে বিএনপি-ছাত্র শিবির নেতৃবৃন্দের বাসায় দাওয়াত খেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ। ক্ষমতাসীন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে দাওয়াত খাওয়ায় তার নির্বাচনী এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি কর্মসূচিতে যান সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ। এরপর তিনি দাওয়াত খেতে যান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে। বেলাল হোসেন নিজে তার বাড়িতে আগত ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের আপ্যায়নের ব্যবস্থা করেন। বেলাল হোসেনের ভাই আলী হোসেন কানাডা বিএনপির প্রচার সম্পাদক।

বেলালের বাড়িতে নুরুল ইসলামের নাহিদের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনসুর আহমদসহ আরো উল্লেখযোগ্য কয়েকজন নেতা।

  • সর্বশেষ