শিরোনাম
◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের ◈ বিদেশমুখী হতে হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতার টাকা পাবেন যেভাবে ◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে? ◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার ◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১১:২৩ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমের তৃতীয় ম্যাচেও ফিরছেন না মেসি

স্পোর্টস ডেস্ক : মৌসুম শুরুতে কাফ ইনজুরির কারণে মাঠে দেখা যায়নি বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে। লা লিগায় ফিরতে অনুশীলনে নেমে কোপা আমেরিকায় পাওয়া একই ইনজুরির সম্মুখিন হন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। যে কারণে রিয়াল বেতিসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারেননি এ তারকা। ইনজুরি শঙ্কায় তৃতীয় ম্যাচেও ওসাসুনার বিপক্ষেও মাঠে দেখা যাবে না তাকে।

মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরলেও লিওনেল মেসি ফিরতে পারছেন না বার্সেলোনার সাথে। আগামী ৩১ আগস্ট ওসাসুনার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে বার্সা। ইনজুরির কারণে বার্সার এই ম্যাচে ওসাসুনার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। আর মেসির সাথে সাথে সুয়ারেজও থাকছেন না এই ম্যাচে। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা উসমান দেম্বেলে ইনজুরির কারণে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে এই ম্যাচেও আক্রমণভাগের মূল দায়িত্ব বর্তেছে এই মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সায় নাম লেখানো অ্যান্তোনিও গ্রিজম্যানের উপর।

বেতিসের বিপক্ষে ফেরার জন্য বার্সার দলপতি মেসি প্রথমদিকে একা অনুশীলনও করেছিলেন। নিজেকে ফিরে পেতে পরে স্কোয়াডের সঙ্গে পুরোপুরি সময়ের জন্য অনুশীলনও শুরু করেন। কিন্তু, তারপরও পুরোপুরি সেরে না উঠায় বার্সা কোচ আরনেস্তো ভালভারদে আর্জেন্টাইন তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। বার্সার একাডেমি থেকে কার্লেস পেরেজ ও যুব দলের আনসু ফাতিকে ডেকে পাঠিয়েছেন তিনি। আর রিয়াল বেতিসের বিপক্ষের ম্যাচে না খেললেও ওসাসুনার বিপক্ষে মাঠে নামবেন মেসি, এমনটাই শোনা গিয়েছিল সে সময়। তবে নতুন করে সংবাদ মিলেছে মেসির রিকভারি এখনও হয়নি পুরোপুরি। তাই তো ওসাসুনার বিপক্ষেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিবেন না বার্সার কোচ।

মেসিকে সবশেষ মাঠে দেখা গেছে চিলির বিপক্ষে আর্জেন্টিনার কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ওই খেলায় বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। কোপা আমেরিকা আর গ্রীষ্মের ছুটি কাটিয়ে গত ৫ আগস্ট অনুশীলনে যোগ দেন মেসি। প্রথম দিনেই ডান পায়ের কাফ মাসেলে টান লাগে তার। গ্রেড ওয়ান মাত্রার চোট ধরা পড়লে তাকে মাঠের বাইরে রাখা হয়।

সম্পাদনা : এল.আর.বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়